কে কত জমা দিল, মনে থাকে না
চার-পাঁচটা গাড়ি, চার-পাঁচজন ড্রাইভার। কার কত টাকা কম পড়ল, কে পুরনো বাকি শোধ করল — মাস শেষে হিসাব মেলে না।
বাংলাদেশের গাড়ি মালিকদের জন্য বানানো
ড্রাইভার কত জমা দিল, কত বাকি রইল, জ্বালানি আর মেরামতে কত গেল — আর মাস শেষে কোন গাড়ি আসলে কত লাভ দিল। সব হিসাব বাংলায়, এক ট্যাপে।
যেকোনো ভাড়ার গাড়ির জন্য
চার-পাঁচটা গাড়ি, চার-পাঁচজন ড্রাইভার। কার কত টাকা কম পড়ল, কে পুরনো বাকি শোধ করল — মাস শেষে হিসাব মেলে না।
জমা আসছে ঠিকই, কিন্তু জ্বালানি, পার্টস, গ্যারেজ ভাড়া বাদ দিলে কোন গাড়িটা লোকসানে চলছে — বোঝার উপায় নেই।
ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট, ইন্স্যুরেন্স — কোনটার মেয়াদ কবে শেষ, ঠিক সময়ে মনে পড়ে না।
প্রতিদিনের জমা থেকে মাস শেষের লাভ — গাড়ির ব্যবসার প্রতিটা টাকা এক জায়গায়।
সব গাড়ির আজকের জমা একসাথে লিখুন। "পুরো" চাপুন, অথবা কম দিলে টাকাটা লিখুন — ঘাটতি নিজে থেকেই ড্রাইভারের বাকিতে যোগ হবে।
প্রত্যেক ড্রাইভারের বাকি, অগ্রিম আর গত ৬০ দিনের জমার রঙিন ক্যালেন্ডার। এক ট্যাপে কল।
জ্বালানি, মেরামত, কাগজপত্র বাদ দিয়ে প্রতিটা গাড়ির আসল লাভ, র্যাংকিং সহ। গাড়ির কেনা দামের কত টাকা উঠে এসেছে, তাও দেখুন।
বড় নম্বর-প্যাডে সেকেন্ডে খরচ লিখুন। লিটার আর মিটার রিডিং দিলে মাইলেজ নিজেই হিসাব হয়।
রেন্ট-এ-কার ট্রিপ, অগ্রিম, বাকি আর কোন পার্টির কাছে কত পাওনা — সব আলাদা খাতায়।
মবিল, ফিল্টার, টায়ার — কবে লাগানো হলো আর আবার কবে বদলাতে হবে, অ্যাপ মনে রাখে।
ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট, ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হওয়ার আগেই হোমে সতর্কবার্তা।
মাস, বছর বা নিজের বাছাই করা সময়ের আয়-খরচ, চার্ট আর খরচের ভাগ।
নিজের গুগল ড্রাইভে অটো ব্যাকআপ, অথবা ফাইল হিসেবে সেভ। ফোন বদলালেও হিসাব হারাবে না।
নাম, মোবাইল আর ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন। চাইলে ডেমো ডাটা দিয়ে আগে ঘুরে দেখুন।
নম্বর প্লেট, দৈনিক জমার টার্গেট আর কোন ড্রাইভার চালায় — একবার লিখলেই হলো।
দিনে এক মিনিট। মাস শেষে রিপোর্ট খুললেই দেখবেন কোন গাড়ি কত লাভ দিল।
লাইট আর ডার্ক মোড, বড় বাংলা সংখ্যা আর গাড়ির নম্বর প্লেটের মতো ডিজাইন।
অ্যান্ড্রয়েড ফোনে প্রতিদিনের হিসাব লিখুন, আর বড় স্ক্রিনে ওয়েব থেকে রিপোর্ট দেখুন। ট্যাবলেট আর কম্পিউটারে সাইডবার সহ আলাদা লেআউট।
সব হিসাব আপনার ফোনেই থাকে। নেট না থাকলেও জমা-খরচ লেখা থামবে না।
আপনার নিজের ড্রাইভে প্রাইভেট ফোল্ডারে ব্যাকআপ — অন্য কেউ দেখতে পায় না।
পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত অ্যাকাউন্ট, ভুলে গেলে ইমেইলে কোড দিয়ে রিসেট।
পুরো অ্যাপ বাংলায়, বাংলা সংখ্যা আর লাখ-কোটির হিসাবে। চাইলে ইংরেজিতে।
সিএনজি, কার, পিকআপ, মাইক্রোবাস, বাস বা মোটরসাইকেল — আপনার সব গাড়ি আর ড্রাইভার একসাথে রাখতে পারবেন।
হ্যাঁ। হিসাব আপনার ফোনেই সেভ হয়। শুধু লগইন আর ব্যাকআপের সময় ইন্টারনেট লাগে।
গুগল ড্রাইভে ব্যাকআপ চালু রাখলে নতুন ফোনে লগইন করে এক ট্যাপে রিস্টোর করতে পারবেন। ফাইল হিসেবেও ব্যাকআপ রাখা যায়।
দৈনিক জমায় যত টাকা কম পড়ে, তা নিজে থেকেই ওই ড্রাইভারের বাকিতে যোগ হয়। পরে "বাকি আদায়" দিয়ে শোধের হিসাব রাখুন।
লগইন স্ক্রিনে "পাসওয়ার্ড ভুলে গেছেন?" চাপুন। আপনার ইমেইলে ৬ সংখ্যার কোড যাবে, সেটা দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করুন।
হ্যাঁ। অ্যাপের সেটিংস → আমার অ্যাকাউন্ট → অ্যাকাউন্ট মুছে ফেলুন। অ্যাকাউন্ট আর ফোনের হিসাব দুটোই মুছে যায়।
অ্যাপ নামিয়ে অ্যাকাউন্ট খুলুন — ডেমো ডাটা দিয়ে পাঁচ মিনিটেই সব ফিচার ঘুরে দেখুন।